SriLanka Visa – শ্রীলঙ্কা ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার শ্রীলঙ্কা ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
SriLanka Visa Essential Tips Visa Processing
এক নজরে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা ভারত মহাসাগরে অবস্থিত। এটি ভারতের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯.৫ মাইল) দূরে, মানার উপসাগর এবং পক প্রণালীর দ্বারা আলাদা। শ্রীলঙ্কার সীমান্ত নেই, কারণ এটি একটি দ্বীপ রাষ্ট্র। এর উত্তরে ভারত, পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে এবং পশ্চিমে ভারত মহাসাগর রয়েছে। এর নিকটতম প্রতিবেশী দেশ হলো ভারত, এবং এটি মালদ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত।
শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। রাজধানী শ্রী জয়ওয়ার্ধেনেপুর কোটে (প্রশাসনিক), কলম্বো (বাণিজ্যিক)। মোট আয়তন ৬৫,৬১০ বর্গকিলোমিটার । জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ (২০২৪ অনুযায়ী)। প্রধান ভাষাঃ সিংহলি ও তামিল। মুদ্রাঃ শ্রীলঙ্কান রুপি (LKR)
শ্রীলঙ্কার ইতিহাস বহু প্রাচীন এবং বৈচিত্র্যময়। এখানে সিংহলিজ এবং তামিল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সুদীর্ঘকাল ধরে গড়ে উঠেছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এখানে সিংহলিজ সভ্যতার সূচনা হয়। শ্রীলঙ্কা প্রাচীনকাল থেকেই বৌদ্ধধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। শ্রীলঙ্কা তার সুন্দর প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
SriLanka Visa – বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। তবে, শ্রীলঙ্কার ই-ভিসা (ETA) সুবিধার কারণে আপনি অনলাইনেই সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন। ১ই নভেম্বর ২০২৪ থেকে আবার বাংলাদেশীদের জন্য শ্রীলঙ্কা ভিসা অন অ্যারাইভাল চালু করেছে।
শ্রীলঙ্কা ভিসার ময়না তদন্ত!!
★ শ্রীলঙ্কা ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa.
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
০২। ৩.৫ সেমি × ৪.৫ সেমি সাইজের ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৩। ভিসা ফি।
০৪। হোটেল বুকিং।
০৫। এয়ার রিটার্ন টিকিট।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a SriLanka visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
ভিসা ফিঃ
১ই নভেম্বর ২০২৪ থেকে আবার বাংলাদেশীদের জন্য ভিসা অন অ্যারাইভাল চালু করেছে।
আপনি এয়ারপোর্টে পৌছানোর পরে মাত্র $20-$50 ডলার দিয়ে ভিসা পেয়ে যাবেন।
ট্যুরিস্ট ETA: প্রায় ২০-৩৫ মার্কিন ডলার।
বিজনেস ETA: প্রায় ৩০-৪০ মার্কিন ডলার।
ট্রানজিট ETA: বিনামূল্যে পাওয়া যায় (২ দিনের জন্য)।
***ফি সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।***
যদি ভিসা অন অ্যারাইভাল আবার বন্ধ করে দেয় তাহলে এটা প্রযোজ্যঃ👇
সাধারণত ৩৫ মার্কিন ডলার প্রযোজ্য হয় পর্যটক ভিসার জন্য। (বিজনেস ভিসার জন্য ভিন্ন ফি প্রযোজ্য হতে পারে।)
***কোন এজেন্সীর মাধ্যমে ভিসা করলে এক্সট্রা ৫০০-১০০০ টাকা যোগ হবে***
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ট্যুরিস্ট ভিসা: সর্বোচ্চ ৩০ দিন (এক্সটেনশন করলে ৯০ দিন পর্যন্ত)।
বিজনেস ভিসা: ৩০ দিন (এক্সটেনশন করা যায়)।
ট্রানজিট ভিসা: ২ দিন (এক্সটেনশন নেই)।
কিছু প্রয়োজনীয় টিপসঃ
ভিসা ফি এবং অন্যান্য তথ্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে অনলাইন ভিসা পোর্টাল চেক করা উচিত অথবা শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা উচিত।
আপনার সব ডকুমেন্টস একটি ফোল্ডারে সংরক্ষণ করুন যাতে প্রয়োজনের সময় সহজে পেতে পারেন।
কমপক্ষে ২০০-৩০০ ডলার সাথে রাখুন (ক্যাশ)।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a SriLanka visa?
> শ্রীলঙ্কা ভিসা আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply SriLanka visa for bangladeshi?
অনলাইনে আবেদনের ধাপঃ
অফিসিয়াল ওয়েবসাইটে যান: ETA Sri Lanka Official Website।
নতুন আবেদন শুরু করুন: “Apply Now” বাটনে ক্লিক করুন।
ভিসার ধরন নির্বাচন করুন: ট্যুরিস্ট, বিজনেস বা ট্রানজিট।
ব্যক্তিগত তথ্য পূরণ করুন: নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয়তা ইত্যাদি।
ভ্রমণের বিবরণ দিন: শ্রীলঙ্কায় প্রবেশের তারিখ, থাকার ঠিকানা ইত্যাদি।
পেমেন্ট করুন: ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করুন।
আবেদন জমা দিন: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
অনুমোদনপত্র পানঃ
সাধারণত ২৪ ঘন্টার মধ্যে ইমেইলে ETA অনুমোদনপত্র পেয়ে যাবেন। সার্ভার ক্লিয়ার থাকলে ৩০ মিনিটের মধ্যেও পেতে পারেন)
ETA ভিসা স্ট্যাটাস চেকঃ আপনি ETA স্ট্যাটাস চেক পেজে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।
প্রয়োজনীয় তথ্যঃ
ETA ভিসা অনুমোদিত হলে, আপনাকে এটি প্রিন্ট করে ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। শ্রীলঙ্কায় প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার আপনার ETA এবং পাসপোর্ট চেক করবেন।
ভিসা নমুনা।
অনলাইনে ETA আবেদন
ETA স্ট্যাটাস চেক করুন
ভিডিও - শ্রীলংকার ভিসা করা সবচেয়ে সহজ | Sri Lanka ETA approval from Bangladesh | SriLanka VISA FOR BANGLADESHI
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
শ্রীলঙ্কা ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত। অনলাইনে ETA আবেদন করে অল্প সময়ের মধ্যে ভিসা পাওয়া যায়। সঠিক নথি এবং তথ্য জমা দিলে ভিসা রিজেকশনের সম্ভাবনাও কম। তাই, ভ্রমণের আগে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন করা উচিত। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
ETA (Electronic Travel Authorization) হল শ্রীলঙ্কায় প্রবেশের জন্য একটি অনলাইন অনুমোদন। এটি ট্যুরিস্ট, বিজনেস বা ট্রানজিট ভিসার জন্য প্রযোজ্য। ETA ভিসা পেলে আপনি শ্রীলঙ্কায় 30 দিন পর্যন্ত থাকতে পারবেন।
হ্যাঁ, তবে বাংলাদেশিদের পূর্বেই ETA (Electronic Travel Authorization) ভিসা নিলে ভাল হয়। ETA অনুমোদিত হলে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর ইমিগ্রেশন কাউন্টারে সহজেই ভিসা সিল দেওয়া হয়। ২৪ ঘন্টার মধ্যে খুব সহজেই পাওয়া যায় ETA।
ট্যুরিস্ট ETA: প্রায় ২০-৩৫ মার্কিন ডলার।
বিজনেস ETA: প্রায় ৩০-৪০ মার্কিন ডলার।
ট্রানজিট ETA: বিনামূল্যে পাওয়া যায় (২ দিনের জন্য)।
***ফি সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।***
রিজেকশনের কারণ সংশোধন করে, আবার নতুন করে আবেদন করতে হবে।
সাধারণত ২৪ ঘন্টার মধ্যে ইমেইলে ETA অনুমোদনপত্র পেয়ে যাবেন। সার্ভার ক্লিয়ার থাকলে ৩০ মিনিটের মধ্যেও পেতে পারেন)
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
SriLanka Visa: 5 Essential Tips for Hassle Free Travel | শ্রীলঙ্কা ভিসা প্রসেসিং ও গাইডলাইন | শ্রীলঙ্কা ভিসা প্রসেসিং | SriLanka Visa Processing । SriLanka Visa for Bangladeshi
