Indonesia Visa – ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার ইন্দোনেশিয়া ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Indonesia Visa Essential Tips Visa Processing
এক নজরে ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। দেশটি প্রায় ১৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে জাভা, সুমাত্রা, বালি, বোর্নিও (কালিমান্টান), সুলাওয়েসি, ও পাপুয়া উল্লেখযোগ্য। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যা জাভা দ্বীপে অবস্থিত। ইন্দোনেশিয়ার মোট আয়তন প্রায় ১,৯০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দ্বীপরাষ্ট্র। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জের দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ। ইন্দোনেশিয়া প্রায় ১৭,০০০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রায় ৬,০০০টি দ্বীপে জনবসতি রয়েছে।
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম উদাহরণ। ১৭,০০০টিরও বেশি দ্বীপ এবং ৭০০টিরও বেশি ভাষার দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং রঙিন। এর প্রতিটি দ্বীপ এবং অঞ্চল নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, এবং রীতিনীতি ধারণ করে। ইন্দোনেশিয়ার সংস্কৃতি প্রভাবিত হয়েছে ভারতীয়, চীনা, আরব, এবং ইউরোপীয় উপনিবেশিক সংস্কৃতির দ্বারা। এই বৈচিত্র্য দেশের ঐতিহাসিক, সামাজিক, এবং ভৌগোলিক বিভিন্নতা দ্বারা গঠিত হয়েছে।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। Indonesia Visa বাংলাদেশীদের স্টিকার ভিসা প্রদান করে।
ইন্দোনেশিয়া ভিসার ময়না তদন্ত!!
★ ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa.
০১। ভিসা আবেদনের ফরম।
০২। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০৩। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সেমি x ৪.৫ সেমি) (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৫। ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ২,৫০,০০০ টাকা) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না) ।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)
১৩। এয়ার টিকেট বুকিং ও হোটেল বুকিং।
১৪। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১৫। ভ্রমন বীমা।
১৬। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Indonesia visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
পর্যটক ভিসা (Tourist Visa):
একক প্রবেশ (Single Entry): প্রায় ১২,৫০০+ টাকা।
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ১৩,৫০০-১৬,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে***
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ইন্দোনেশিয়া ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করে। এই তিনমাস হল আপনার ইন্দোনেশিয়া ঢোকার জন্য নির্ধারিত সময়। এই তিনমাসের মধ্যে যেদিন ঢুকবেন সেদিন থেকে ৬০ দিন বা ২ মাস থাকার অনুমতি পাবেন।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Indonesia visa?
> ইন্দোনেশিয়া স্টিকার ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Indonesia visa for bangladeshi?
ধাপ ১: ইন্দোনেশিয়ান ভিসা আবেদনপত্র পূরণ করুন।
ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের ওয়েবসাইট থেকে আপনার ভিসা আবেদনপত্র ডাউনলোড করুন।
অতিরিক্তভাবে, স্বাস্থ্য প্রটোকল ফর্ম এবং আর্থিক ফর্ম ডাউনলোড করুন। তারপর, আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপটি সম্পন্ন করতে তিনটি আবেদনপত্র পূরণ করুন।
ধাপ ২: ই-মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিন – embassy@indonesia-bd.org or dhaka.kbri@kemlu.go.id
আবেদনকারীদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য ইন্দোনেশিয়া দূতাবাস, ঢাকায় ই-মেইল করতে হবে।
ধাপ ৩: ডকুমেন্ট জমা এবং ব্যক্তিগতভাবে অর্থ প্রদানের সাথে এগিয়ে যান।
আবেদনকারীদের ইন্দোনেশিয়া ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার আগে সংগ্রহ করতে হবে। এছাড়াও, দুটি ডাউনলোড করা ফর্ম সহ ইন্দোনেশিয়া দূতাবাসে সশরীরে আবেদন করুন। আপনাকে একই দিনে দূতাবাসে আপনার ইন্দোনেশিয়ার ভিসা ফি জমা দিতে হবে।
ধাপ ৪: ভিসার সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরুন
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনার ভিসার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার সময় এসেছে। আপনার ভিসা অনুমোদন পাওয়ার পর, আপনি বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
ভিসা নমুনা।
আবেদন ফর্ম ডাউনলোড করুন
ভিডিও - ইন্দোনেশিয়ার ভিসা করুন নিজে নিজেই | How To Apply Indonesian Tourist Visa From Bangladesh
ইন্দোনেশিয়া ট্যুর গাইড এবং সেরা ট্যুর প্ল্যান
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
ইন্দোনেশিয়া ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সোজাসাপ্টা। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে এবং সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করে আপনি ভিসা পেতে পারেন। আবেদনের আগে সব তথ্য যাচাই করে নিন এবং ভিসা অনুমোদনের পর ভ্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করুন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
না, যদি আপনার কাগজপত্র সঠিক থাকে তবে সহজেই পাওয়া যায়।
না, বাংলাদেশিদের অবশ্যই পূর্বেই ভিসা নিতে হবে।
৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ২,৫০,০০০ টাকা জনপ্রতি) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না) ।
হ্যাঁ, তবে রিজেকশনের কারণ সংশোধন করে আবেদন করতে হবে।
সাধারণত ১-২ মাস আগে আবেদন করাই ভালো।
হ্যাঁ, ইন্দোনেশিয়া অবস্থানকালে ভিসা এক্সটেনশনের জন্য স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে পারেন।
পর্যটক ভিসা (Tourist Visa):
একক প্রবেশ (Single Entry): প্রায় ১২,৫০০+ টাকা।
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ১৩,৫০০-১৬,০০০ টাকা পর্যন্ত লাগতে পারে***
সাধারণত ১০-১২ কর্মদিবসের মধ্যে ভিসা অনুমোদিত হয়। তবে ব্যস্ত সময়ে এটি আরও কিছু সময় নিতে পারে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Indonesia Visa: 6 Essential Tips for Hassle Free Travel | ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন | ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং | Indonesia Visa Processing । Indonesia Visa for Bangladeshi

1 Comment
Thanks all
Fine Information