Malaysia Visa – মালয়েশিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার মালয়েশিয়া ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Malaysia Visa Essential Tips Visa Processing
এক নজরে মালয়েশিয়া
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এটি দক্ষিণ চীন সাগর দ্বারা দুটি অংশে বিভক্তমালয় উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ইতিহাস, সংস্কৃতি এবং নান্দনিক আয়োজনে পরিপূর্ণ দেশগুলোর তালিকায় অন্যতম একটি দেশ মালয়েশিয়া। মালয়েশিয়া একটি বহুসংস্কৃতির দেশ যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। বেশিরভাগ মালয়েশিয়ান মালয়, কিন্তু উল্লেখযোগ্য চীনা এবং ভারতীয় সংখ্যালঘুও রয়েছে। দেশের সরকারি ভাষা মালয়, তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মালয়েশিয়া একটি উচ্চ আয়ের দেশ একটি উদীয়মান অর্থনীতি সহ। দেশের অর্থনীতি নির্ভর করে উত্পাদন, কৃষি এবং পর্যটনের উপর। মালয়েশিয়া ইলেকট্রনিক্স, তেল ও গ্যাস এবং পাম তেলের একজন প্রধান রপ্তানিকারক।
মালয়েশিয়া একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। দক্ষিণপূর্ব এশিয়া’র এই দেশটি প্রায় সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায় মালয়েশিয়া বরাবরই প্রথম সারিতে রয়েছে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪লক্ষ মানুষ ভ্রমণের উদ্দেশ্য মালয়েশিয়া ট্রাভেল করেছেন। দেশটি তার সুন্দর সৈকত, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। মালয়েশিয়া ব্যবসায়-বাণিজ্য, চাকরি, ভ্রমণ কিংবা কিছুদিনের অবসর যাপন – যে উদ্দেশ্যেই যান না কেন, প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হলো ভিসা। অনেক সময় ভিসা সম্পর্কে ধারণা না থাকায় পুরো প্রসেসটিই হয়ে পড়ে জটিল এবং দীর্ঘ। তাই মালয়েশিয়া ট্রিপ-এর ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যের বিস্তারিত আলোচনা-
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য মালয়েশিয়া ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। তবে, মালয়েশিয়া ই-ভিসা সুবিধার কারণে আপনি অনলাইনেই সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন।
মালয়েশিয়া ভিসার ময়না তদন্ত!!
★ মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa.
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ২কপি পাসপোর্ট সাইজের ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। কেনো মালয়েশিয়ায় যাচ্ছেন তার কারণ ডকুমেন্ট আকারে শো করতে হবে।
০৫। ৩ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ১৫০,০০০/= জনপ্রতি) +ব্যাংক সল্ভেন্সি।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। রিটার্ন এয়ার টিকেট কপি।
১১। হোটেল বুকিং কপি।
১২। পূর্বের ভিসা থাকলে ভিসার ফটোকপি (যদি থাকে)
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Malaysia visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
মালয়েশিয়া টুরিস্ট ভিসার মূল্য সাধারণ ২ ধরণের হয়ে থাকে। যারা নিজেরাই আবেদন করে ভিসা প্রসেসিং করে তাদের খরচের পরিমাণটা একটু কম আসে। আর যারা এজেন্সির সাহায্যে ভিসা প্রসেসিং করায় তাদের খরচের পরিমাণটা আরেকটু বেশি হতে পারে।
যাইহোক বর্তমানে মালয়েশিয়া টুরিস্ট সিঙ্গেল এন্ট্রি ভিসা ৪০০০-৬০০০ টাকা (আনুমানিক), মাল্টিপল এন্ট্রি ভিসা ৮০০০-১২০০০ টাকা (আনুমানিক)।
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ট্যুরিস্ট ভিসা: সাধারণত ৩০ দিন মেয়াদে দেওয়া হয় এবং একবার প্রবেশের অনুমতি (Single Entry) থাকে। কিছু ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি সহ ৯০ দিন পর্যন্ত দিয়ে থাকে।
বিজনেস ভিসা: ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত সিঙ্গেল/মাল্টিপল এন্ট্রি সুবিধা হয়ে থাকে।
স্টুডেন্ট ভিসা: কোর্সের মেয়াদ অনুযায়ী ১ থেকে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
ওয়ার্ক পারমিট: চুক্তির মেয়াদ অনুযায়ী ১ থেকে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে।
ই-ভিসা: সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা ৩ মাস বৈধ এবং একবার প্রবেশের অনুমতি দেয়। এছাড়া মাল্টিপল এন্ট্রি ভিসা ৬ মাস বৈধ হয়ে থাকে।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Malaysia visa?
> মালয়েশিয়া ভিসা আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Malaysia visa for bangladeshi?
অনলাইনে আবেদনের ধাপঃ
অফিসিয়াল ওয়েবসাইটে যান: মালয়েশিয়া ই-ভিসা পোর্টাল।
নতুন অ্যাকাউন্ট তৈরি করুন: ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
ভিসার ধরন নির্বাচন করুন: ট্যুরিস্ট, বিজনেস বা ট্রানজিট।
ব্যক্তিগত তথ্য পূরণ করুন: নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয়তা ইত্যাদি।
ভ্রমণের বিবরণ দিন: মালয়েশিয়ায় প্রবেশের তারিখ, থাকার ঠিকানা ইত্যাদি।
ডকুমেন্ট আপলোড করুন: পাসপোর্টের স্ক্যান কপি (যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে)। পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ব্যাংক ডকুমেন্টস্ ও ফ্লাইট এবং হোটেল বুকিং (যদি প্রয়োজন হয়)।
পেমেন্ট করুন: ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করুন।
আবেদন জমা দিন: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
ভিসা স্ট্যাটাস চেকঃ
আবেদন জমা দেওয়ার পর, আপনি মালয়েশিয়া ইভিসা পোর্টাল এ লগ ইন করে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে পারেন।
অনুমোদনপত্র পানঃ
সাধারণত ২-৩ কর্মদিবসের মধ্যে ভিসা অনুমোদিত হয়। কিছু ক্ষেত্রে ৭-১০ কর্মদিবস লাগতে পারে। অনুমোদনপত্র ইমেইলে পাঠানো হবে। এটি প্রিন্ট করে ভ্রমণের সময় সঙ্গে রাখুন।
প্রয়োজনীয় তথ্যঃ
গুরুত্বপূর্ণ টিপস আবেদন করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। পাসপোর্টের মেয়াদ যেন ৬ মাসের বেশি থাকে তা নিশ্চিত করুন। ভিসা অনুমোদনপত্র প্রিন্ট করে সঙ্গে রাখুন। ভ্রমণের সময় ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন।
ভিসা নমুনা।
ই-ভিসার জন্য অনলাইনে আবেদন করুন
ভিডিও - নিজেই করুন মালেয়শিয়ার ভিজিট ভিসা | How to apply Malaysia Tourist Visa Apply Online Step by Step for Bangladeshi
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
মালয়েশিয়া ভিসার জন্য সঠিক নথি ও সঠিকভাবে আবেদন করা জরুরি। উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করলে মালয়েশিয়া ভিসা পাওয়া সহজ হবে। যেকোনো ধরনের জটিলতার জন্য নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্টের পরামর্শ নেওয়া উচিত। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না। তবে বিজনেস ভিসার জন্য এটি প্রয়োজন হতে পারে।
না, বাংলাদেশিদের পূর্বেই ই-ভিসা নিতে হয়। ই-ভিসা অনুমোদিত হলে মালয়েশিয়া পৌঁছানোর পর ইমিগ্রেশন কাউন্টারে সহজেই ভিসা সিল দেওয়া হয়।
না, মালয়েশিয়া ভিসা আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। কোনো এজেন্ট বা ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।
ট্যুরিস্ট ভিসা: প্রায় 20-40 USD (ভিসার ধরন এবং মেয়াদের উপর নির্ভর করে)।
বিজনেস ভিসা: প্রায় 100-200 USD।
রিজেকশনের কারণ সংশোধন করে, আবার নতুন করে আবেদন করতে হবে
সাধারণত 2-3 কর্মদিবসের মধ্যে ভিসা অনুমোদিত হয়। তবে ব্যস্ত সময়ে এটি আরও কিছু সময় নিতে পারে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Malaysia Visa: 5 Essential Tips for Hassle Free Travel | মালয়েশিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন | মালয়েশিয়া ভিসা প্রসেসিং | Malaysia Visa Processing । Malaysia Visa for Bangladeshi
