Australia Visa – অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার অস্ট্রেলিয়া ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Australia Visa Essential Tips Visa Processing
এক নজরে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ, যা তার ভৌগলিক গঠন, সামাজিক সংস্কৃতি, এবং পর্যটন আকর্ষণগুলোর জন্য বিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এবং ছোট মহাদেশ।
দক্ষিণ গোলার্ধে, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত। রাজধানী: ক্যানবেরা। প্রধান শহর: সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এবং ছোট মহাদেশ। আয়তন: প্রায় ৭.৭ মিলিয়ন বর্গকিমি। অস্ট্রেলিয়ায় চারটি মৌসুম রয়েছে: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত।
জনসংখ্যা: প্রায় ২.৬ কোটি (২০২৩ সালের তথ্য অনুযায়ী)। মূল জনগোষ্ঠী: ইউরোপীয় বংশোদ্ভূত (বেশিরভাগ ব্রিটিশ), আদিবাসী অস্ট্রেলিয়ান (Aboriginal), এবং এশীয় অভিবাসী। প্রধান ভাষা: ইংরেজি। অস্ট্রেলিয়ার প্রধান ধর্ম খ্রিস্টান (প্রধানত ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট)। অন্যান্য ধর্ম, যেমন ইসলাম, হিন্দু, বৌদ্ধ ধর্মও প্রচলিত রয়েছে অভিবাসী সম্প্রদায়ের মাধ্যমে। অস্ট্রেলিয়া তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশীদের ই-ভিসা প্রদান করে।
অস্ট্রেলিয়া ভিসার ময়না তদন্ত!!
★ অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa?
০১। ভিসা আবেদনের ফরম।
০২। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। (একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সবগুলাই জমা দিতে হবে)
০৩। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৪। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সেমি x ৪.৫ সেমি) (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৫। ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ৩ থেকে ৬ মাসের (ব্যালেন্স কমপক্ষে ৫-৭ লক্ষ্য টাকা বা তার বেশি) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না) । আপনার ব্যাংক স্টেটমেন্টে শুধু বড় অঙ্কের অর্থ থাকা যথেষ্ট নয়, বরং আপনার আর্থিক অবস্থা ধারাবাহিকভাবে স্থিতিশীল হওয়াটা গুরুত্বপূর্ণ।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১১। পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
১২। সর্বশেষ ভিসা কপি (যদি থাকে)
১৩। এয়ার টিকেট বুকিং ও হোটেল বুকিং (অস্থায়ী ফ্লাইট ও হোটেল বুকিং বা ভ্রমণের পরিকল্পনার তথ্য, যা আপনার ভ্রমণের তারিখ এবং সময়সীমা প্রমাণ করে। নিশ্চিত টিকিট প্রয়োজন হয় না)।
১৪। ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা।
১৫। ভ্রমন বীমা। যদি কোনও দুর্ঘটনা বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা হয়, সেক্ষেত্রে ভ্রমণ বীমা আপনাকে সহায়তা করবে। যদিও এটি আবশ্যক নয়, তবে এটি থাকা ভাল।
১৬। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১৭। আয়কর নথি: সাম্প্রতিক আয়কর প্রদান সম্পর্কিত নথি (Tax Return)।
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Australia visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
ট্যুরিস্ট ভিসার খরচঃ
ফিঃ ট্যুরিস্ট ভিসা: AUD 150 (প্রায়)। স্টুডেন্ট ভিসা: AUD 650 (প্রায়)। ওয়ার্ক ভিসা: AUD 310 থেকে AUD 1,265 (ভিসার ধরন অনুযায়ী)।
এই ফি ভিসার ধরন এবং প্রক্রিয়ার ওপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হতে পারে।
অতিরিক্ত খরচঃ
বায়োমেট্রিক ফি: আবেদন জমা দেওয়ার সময় বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও ছবি) সংগ্রহের জন্য আলাদা ফি দিতে হতে পারে।
ভ্রমণ বীমা: বাধ্যতামূলক না হলেও, ভ্রমণ বীমা নেওয়া প্রয়োজন হতে পারে, এর জন্য আলাদা খরচ হতে পারে।
মেডিকেল পরীক্ষা: নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মেডিকেল চেকআপের প্রয়োজন হতে পারে, যা আলাদা খরচ সৃষ্টি করতে পারে।
টাকা জমা দেওয়া:
ভিসার আবেদন ফি অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বা নির্দিষ্ট পেমেন্ট মেথডের মাধ্যমে প্রদান করতে হয়। ভিসা আবেদন জমা দেওয়ার আগে সর্বশেষ ফি নিশ্চিত করতে হবে, কারণ এটি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে।
***কোন এজেন্সির মাধ্যমে ভিসা করালে ৩-১০ হাজার টাকা অতিরিক্ত লাগতে পারে***
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
সাধারণত অস্ট্রেলিয়া ভিসা সিঙ্গেল/একাধিক এন্ট্রি সহ ৩, ৬ অথবা ১২ মাসের জন্য ইস্যু করা হয়। তবে ভিসার ধরন অনুযায়ী মেয়াদ পরিবর্তিত হয়।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Australia visa?
> অস্ট্রেলিয়া ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Australia visa for bangladeshi?
ধাপ ১: ভিসার ধরন নির্ধারণ করুন
অস্ট্রেলিয়ায় ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন নির্বাচন করুন। কিছু সাধারণ ভিসা ক্যাটাগরি হলো:
ট্যুরিস্ট ভিসা (সাবক্লাস 600): ছুটি কাটানো, পরিবার বা বন্ধুদের দেখতে যাওয়ার জন্য।
স্টুডেন্ট ভিসা (সাবক্লাস 500): পড়াশোনার জন্য।
ওয়ার্ক ভিসা (সাবক্লাস 482): চাকরি বা ব্যবসার জন্য।
ফ্যামিলি/পার্টনার ভিসা (সাবক্লাস 309/100): পরিবারের সদস্যদের সঙ্গে থাকার জন্য।
ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন
পাসপোর্ট: কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।
অনলাইন আবেদন ফর্ম: প্রিন্ট করে নিন।
আবেদন ফি রিসিপ্ট: অনলাইন পেমেন্টের প্রমাণ।
ফটোগ্রাফ: পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আর্থিক প্রমাণ: ব্যাংক স্টেটমেন্ট, ফিক্সড ডিপোজিট, বা স্পন্সরের চিঠি (প্রমাণ করতে হবে যে আপনি অস্ট্রেলিয়ায় থাকার সময় খরচ বহন করতে পারবেন)।
ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ: হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, ইনভাইটেশন লেটার (যদি থাকে)।
চাকরি বা পড়াশোনার প্রমাণ: চাকরির প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি (ভিসার ধরন অনুযায়ী)।
ধাপ ৩: ইমি অ্যাকাউন্ট তৈরি করুন
অস্ট্রেলিয়ান ভিসা আবেদনের জন্য ImmiAccount এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এটি অনলাইন আবেদন জমা দেওয়ার প্রধান প্ল্যাটফর্ম।
ধাপ ৪: অনলাইনে আবেদন করুন
ImmiAccount-এ লগইন করুন।
নতুন আবেদন শুরু করুন এবং আপনার ভিসার ধরন নির্বাচন করুন।
সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন (ব্যক্তিগত তথ্য, ভ্রমণের বিবরণ, ইত্যাদি)।
প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
ভিসা ফি অনলাইনে পরিশোধ করুন।
ধাপ ৫: বায়োমেট্রিক্স এবং স্বাস্থ্য পরীক্ষা (যদি লাগে)
কিছু ভিসার জন্য বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ এবং ফটো) এবং স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে। আবেদনের পর আপনাকে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হবে।
ধাপ ৬: ভিসা স্ট্যাটাস ট্র্যাক করুন
আপনি ImmiAccount-এ লগইন করে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে।
ধাপ ৭: ভিসা প্রসেসিং সময়
ট্যুরিস্ট ভিসা: সাধারণত ১৫-৩০ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়।
স্টাডি/ওয়ার্ক ভিসা: প্রক্রিয়াকরণ সময় ৬-১২ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
ধাপ ৮: ভিসা সংগ্রহ করুন
ভিসা অনুমোদিত হলে, আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। ভিসা গ্রান্ট নোটটি প্রিন্ট করে ভ্রমণের সময় সঙ্গে রাখুন।
বিশেষ টিপস্
আপনার কাগজপত্র ঠিকঠাক থাকলে ভিসার প্রক্রিয়া দ্রুত হতে পারে।
আবেদন করার আগে সর্বশেষ তথ্য এবং নির্দেশিকা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট পরিদর্শন করুন।
নিশ্চিত করুন যে আপনার আবেদন ফর্ম সম্পূর্ণ এবং সঠিকভাবে পূরণ করা হয়েছে।
ভিসা নমুনা।
অনলাইনে ভিসা আবেদন করুন
ভিডিও - অস্ট্রেলিয়া ভিসা করুন নিজে নিজেই | How To Apply Australia Tourist Visa From Bangladesh
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
অস্ট্রেলিয়া ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবেদনের আগে ভিসার ধরন, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। যদি কোনো সমস্যা হয় বা প্রশ্ন থাকে, তাহলে অস্ট্রেলিয়ান হাই কমিশন বা একজন অভিজ্ঞ ভিসা কনসালট্যান্টের সাহায্য নিন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
ফিঃ ট্যুরিস্ট ভিসা: AUD 150 (প্রায়)। স্টুডেন্ট ভিসা: AUD 650 (প্রায়)। ওয়ার্ক ভিসা: AUD 310 থেকে AUD 1,265 (ভিসার ধরন অনুযায়ী)।
এই ফি ভিসার ধরন এবং প্রক্রিয়ার ওপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হতে পারে।
না, বাংলাদেশিদের অবশ্যই পূর্বেই ভিসা নিতে হবে।
ট্যুরিস্ট ভিসা: সাধারণত ১৫-৩০ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়।
স্টাডি/ওয়ার্ক ভিসা: প্রক্রিয়াকরণ সময় ৬-১২ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
আপনি আপিল করতে পারেন বা নতুন করে আবেদন করতে পারেন। প্রত্যাখ্যানের কারণ বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নিন।
ভিসা ফি সাধারণত ফেরতযোগ্য নয়, তবে কিছু বিশেষ ক্ষেত্রে ফেরত পাওয়া যেতে পারে।
হ্যাঁ, কিছু ভিসার ধরন এক্সটেন্ড করা যায়। তবে আপনাকে নতুন করে আবেদন করতে হতে পারে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Australia Visa: 6 Essential Tips for Hassle Free Travel | অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন | অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং | Australia Visa Processing । Australia Visa for Bangladeshi

2 Comments
আমি অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করতে চাই?
আপনাকে ধন্যবাদ। আমাদের ব্লগটি ভাল করে ফলো করলেই আশা করি আপনি নিজে নিজেই পারবেন। তারপরেও যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।