Singapore Visa – সিঙ্গাপুর ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার সিঙ্গাপুর ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Singapore Visa Essential Tips Visa Processing
এক নজরে সিঙ্গাপুর
সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র এবং শহর-রাষ্ট্র। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে, মালয়েশিয়ার জোহর রাজ্যের উত্তরে অবস্থিত। সিঙ্গাপুরের মূল ভূখণ্ড ৭১৯ বর্গ কিলোমিটার (২৭৮ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে ৬১৭ বর্গ কিলোমিটার (২৩৮ বর্গ মাইল) স্থল এবং ১০২ বর্গ কিলোমিটার (৩৯ বর্গ মাইল) জল। দেশটিতে ৬০ টিরও বেশি দ্বীপ রয়েছে।
সিঙ্গাপুর একটি উচ্চ-আয়ের দেশ এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম অর্থনীতির কেন্দ্র। এটি একটি বৈশ্বিক বাণিজ্য, অর্থায়ন এবং পরিবহন কেন্দ্র। সিঙ্গাপুর একটি উন্নত দেশ এবং এটি বিশ্বের অন্যতম উচ্চ জীবনযাত্রার মান।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। তবে, সিঙ্গাপুর ই-ভিসা সুবিধার কারণে আপনি অনলাইনেই সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন।
সিঙ্গাপুর ভিসার ময়না তদন্ত!!
★ সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa.
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ২কপি পাসপোর্ট সাইজের ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। কেনো মালয়েশিয়ায় যাচ্ছেন তার কারণ ডকুমেন্ট আকারে শো করতে হবে।
০৫। ৩ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট (ব্যালেন্স কমপক্ষে ১৫০,০০০/= জনপ্রতি) +ব্যাংক সল্ভেন্সি।
০৬। হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭। স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
০৮। NOC নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৯। ভিজিটিং কার্ড।
১০। রিটার্ন এয়ার টিকেট কপি।
১১। হোটেল বুকিং কপি।
১২। পূর্বের ভিসা থাকলে ভিসার ফটোকপি (যদি থাকে)
১৩। অন্যান্য দেশে ভ্রমণ করেছেন তার প্রমাণ (যদি থাকে)
বিঃদ্রঃ উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Singapore visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
যারা নিজেরাই আবেদন করে ভিসা প্রসেসিং করে তাদের খরচের পরিমাণটা একটু কম আসে। আর যারা এজেন্সির সাহায্যে ভিসা প্রসেসিং করায় তাদের খরচের পরিমাণটা আরেকটু বেশি হতে পারে।
সিঙ্গাপুর ই-ভিসা প্রদান করে থাকে।
যাইহোক বর্তমানে টুরিস্ট সিঙ্গেল এন্ট্রি ভিসা ৪০০০-৭০০০ টাকা (আনুমানিক)
আবেদনের ৩-৭ দিনের মধ্যে ভিসা আপনার ই-মেইল এ- চলে আসবে।
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ট্যুরিস্ট ভিসা সাধারণত ৩০ দিনের জন্য দেওয়া হয়। তবে এটি একক বা একাধিক প্রবেশের জন্য হতে পারে।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Singapore visa?
> সিঙ্গাপুর ই ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Singapore visa for bangladeshi?
অনলাইনে আবেদন জমা দিন (e-Visa Submission)
আপনি সরাসরি আবেদন করতে পারবেন না, তবে আপনার পক্ষে আবেদনটি অনলাইনে ট্রাভেল এজেন্ট বা সিঙ্গাপুরের একজন লোক করবেন।
👉 যদি সিঙ্গাপুরের স্থানীয় ব্যক্তি আবেদন করে:
✔ সে লগইন করবে ICA SAVE Portal ওয়েবসাইটে।
✔ “Apply for Entry Visa” অপশন সিলেক্ট করবে।
✔ আপনার তথ্য, ছবি, ও ডকুমেন্ট আপলোড করবে।
✔ ফি পরিশোধ করে আবেদন সাবমিট করবে।
👉 যদি বাংলাদেশের অনুমোদিত ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে করেন:
✔ আপনার ডকুমেন্ট ও পাসপোর্ট কপি দিন।
✔ তারা আপনার হয়ে অনলাইনে ICA পোর্টালে আবেদন করবে।
✔ আপনার নামে ভিসা প্রসেস করবে এবং ইমেইলে রেজাল্ট পাঠাবে।
ভিসা নমুনা।
অনলাইনে ভিসা আবেদন করুন
ভিডিও - সিঙ্গাপুর ভিসা করুন | How To Apply Singapore Tourist Visa From Bangladesh
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
সিঙ্গাপুর ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং স্ট্রেইটফরওয়ার্ড যদি আপনি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিকভাবে জমা দেন। আবেদনের আগে সমস্ত তথ্য যাচাই করে নিন এবং ভিসা ফি ও ডকুমেন্টস প্রস্তুত রাখুন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
বর্তমানে টুরিস্ট সিঙ্গেল এন্ট্রি ভিসা ৪,০০০-৭,০০০ টাকা (আনুমানিক)
না, বাংলাদেশিদের অবশ্যই পূর্বেই ভিসা নিতে হবে।
সাধারণত ৩-৭ কার্যদিবস এর মধ্যে ভিসা অনুমোদিত হয়। তবে ব্যস্ত সময়ে এটি আরও কিছু সময় নিতে পারে।
হ্যাঁ, আপনি আবার আবেদন করতে পারেন। তবে রিজেক্টের কারণ বুঝে সেই অনুযায়ী সংশোধন করে আবেদন করুন।
ভুল তথ্য প্রদান, অপর্যাপ্ত ডকুমেন্টস, বা আর্থিক সক্ষমতার অভাব।
না, আবেদন ফি সাধারণত ফেরতযোগ্য নয়, এমনকি ভিসা রিজেক্ট হলেও।
না, আপনি নিজে আবেদন করতে পারেন। তবে এজেন্টের মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়া সহজ হতে পারে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Singapore Visa: 5 Essential Tips for Hassle Free Travel for Singapore | সিঙ্গাপুর ভিসা প্রসেসিং ও গাইডলাইন | সিঙ্গাপুর ভিসা প্রসেসিং | Singapore Visa Processing । Singapore Visa for Bangladesh

1 Comment
লেখা অনেক গোছানো আর সহজ সরল ভাবে উপস্থাপন করা হয়েছে❤️ আশা করি সকলেই উপকৃত হবে। লেখকের জন্য শুভেচছা।