Cambodia Visa – কম্বোডিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার কম্বোডিয়া ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Cambodia Visa Essential Tips Visa Processing
এক নজরে কম্বোডিয়া
কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ। এর আয়তন ১,৮১,০৩৫ বর্গকিলোমিটার (৬৯,৮৯৮ বর্গমাইল) এবং দেশটির উত্তর-পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ-পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। কম্বোডিয়ায় দুই ঋতুসম্পন্ন একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে এবং দেশটি টোনলে সাপ হ্রদ ও মেকং বদ্বীপের চারপাশে একটি কেন্দ্রীয় প্লাবনভূমি নিয়ে গঠিত, যা পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর নমপেন।
সার্বভৌম কম্বোডিয়া রাষ্ট্রের জনসংখ্যা ১৭ মিলিয়নেরও বেশি। সংবিধানে বৌদ্ধধর্মকে দাফতরিক রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জনসংখ্যার ৯৭ শতাংশেরও বেশি এটি অনুশীলন করে। কম্বোডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভিয়েতনামি, চীনা, চাম ও ৩০টি পাহাড়ি উপজাতি অন্তর্ভুক্ত রয়েছে। রাজধানী ও বৃহত্তম শহর নম পেন হল কম্বোডিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজ্যটি হল একটি নির্বাচনী সাংবিধানিক রাজতন্ত্র যার একজন সম্রাট, বর্তমানে নরোদম শিহামনি, সিংহাসনের রাজকীয় পরিষদ কর্তৃক রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হন। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী, বর্তমানে হুন সেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘকালীন অরাজকীয় নেতা, যিনি ১৯৮৫ সাল থেকে শাসন করেছেন।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য কম্বোডিয়া ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। কম্বোডিয়া বাংলাদেশীদের স্টিকার/ই-ভিসা প্রদান করে।
কম্বোডিয়া ভিসার ময়না তদন্ত!!
★ কম্বোডিয়া ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa?
বৈধ পাসপোর্ট (যার মেয়াদ
কমপক্ষে ৬ মাস থাকতে হবে)।
পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
ভ্রমণের তারিখ এবং ফ্লাইট ডিটেইলস।
হোটেল বুকিং বা থাকার ঠিকানা।
ভিজিটিং কার্ড।
ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্টের ব্যবস্থা (ভিসা ফি পরিশোধের জন্য)।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Cambodia visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফি- ই-ভিসা: USD 36, ভিসা অন অ্যারাইভাল: USD 30।
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ট্যুরিস্ট ভিসা সাধারণত ৩০ দিনের জন্য বৈধ। প্রয়োজনে একবার এক্সটেন্ড করা যায়।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Cambodia visa?
> কম্বোডিয়া ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Cambodia visa for bangladeshi?
> কম্বোডিয়া ভিসা আবেদন প্রক্রিয়া (বাংলাদেশ থেকে)
ই-ভিসা আবেদনের ধাপঃ
অফিসিয়াল ওয়েবসাইটে যান: কম্বোডিয়া ই-ভিসা ওয়েবসাইট।
নতুন আবেদন শুরু করুন: “Apply Now” বাটনে ক্লিক করুন।
ব্যক্তিগত তথ্য পূরণ করুন: নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয়তা ইত্যাদি।
ভ্রমণের বিবরণ দিন: কম্বোডিয়ায় প্রবেশের তারিখ, থাকার ঠিকানা ইত্যাদি।
ছবি আপলোড করুন: পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করুন।
পেমেন্ট করুন: ক্রেডিট/ডেবিট কার্ড বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করুন (ই-ভিসার ফি সাধারণত USD 36)।
আবেদন জমা দিন: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
ই-ভিসা পান: সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে ইমেইলে ই-ভিসা অনুমোদনপত্র পেয়ে যাবেন।
ভিসা অন অ্যারাইভাল (Visa on Arrival):
আপনি কম্বোডিয়ার বিমানবন্দরে (যেমন: Phnom Penh বা Siem Reap) ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট, ছবি, ভিসা ফি (USD 30 ট্যুরিস্ট ভিসার জন্য)।
ভিসা অন অ্যারাইভাল সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে ইস্যু করা হয়।
(তবে বাংলাদেশীদের ভিসা আগে করে তারপর ভ্রমন করাই ভাল)
> থাইল্যান্ডের ব্যাংকক থেকে যেভাবে মাত্র ২৪ ঘন্টায় কম্বোডিয়ার ভিসা করবেনঃ
CAMBODIA VISA FROM THAILAND :
থাইল্যান্ডের ব্যাংকক থেকে যেভাবে ১ দিনে কম্বোডিয়ার স্টিকার ভিসা করবেনঃ
১. থাইল্যান্ডের ভিসার ফটোকপি, অ্যারাইভাল সিল সহ।
২. পূরনকৃত ভিসা এপ্লিকেশন ফরম।
৩. এক কপি ছবি। (পাসপোর্ট সাইজ হলেও হবে)
৪. হোটেল বুকিং
৫. এয়ার টিকিট বুকিং।
৬. ভিসা ফি ১২০০-১৬০০ থাই বাথ।
৭. ব্যাংক স্টেটমেন্ট/ ক্রেডিট কার্ড ফটোকপি ।
সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে জমা দিলে বিকেল ৪টায় নিশ্চিত ডেলিভারি পেয়ে যাবেন। ১ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন যদি লোক কম থাকে।
বিঃদ্রঃ ভিসা অফিস শনি ও রবিবার বন্ধ থাকে।
The Royal Embassy of Cambodia
Address:
Chancery: 518/4 Pracha Uthit Rd (Soi Ramkamhaeng 39), Wang Thonglang, Bangkok 10310
> মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যেভাবে মাত্র ২৪ ঘন্টায় কম্বোডিয়ার ভিসা করবেনঃ
CAMBODIA VISA FROM MALAYSIA :
মালয়েশিয়ার ব্যাংকক থেকে যেভাবে ১ দিনে কম্বোডিয়ার স্টিকার ভিসা করবেনঃ
১. মালয়েশিয়ার ভিসার ফটোকপি, অ্যারাইভাল সিল সহ।
২. পূরনকৃত ভিসা এপ্লিকেশন ফরম।
৩. এক কপি ছবি। (পাসপোর্ট সাইজ হলেও হবে)
৪. হোটেল বুকিং
৫. এয়ার টিকিট বুকিং।
৬. ভিসা ফি ১৮০ রিঙ্গিত।
৭. ব্যাংক স্টেটমেন্ট/ ক্রেডিট কার্ড ফটোকপি ।
সকাল ৯ টা ২০ থেকে ১১ টার মধ্যে জমা দিলে ১ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন যদি লোক কম থাকে।
বিঃদ্রঃ ভিসা অফিস শনি ও রবিবার বন্ধ থাকে।
The Royal Embassy of Cambodia
Address: 46,Jalan U-Thant,, 55000 Kuala Lumpur, Malaysia
বিশেষ টিপস্
রিটার্ন টিকেট, হোটেল বুকিং ও পর্যাপ্ত পরিমাণ ডলার সাথে রাখুন। ই-ভিসা অনুমোদনপত্র প্রিন্ট করে সঙ্গে রাখুন। ভিসা অন অ্যারাইভালের ক্ষেত্রে যথেষ্ট সময় হাতে রাখুন।
ভিসা নমুনা।
অনলাইনে আবেদন করুন
ভিডিও - কম্বোডিয়া ভিসা করুন নিজে নিজেই | How To Apply Cambodia Tourist Visa From Bangladesh
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
কম্বোডিয়া ভিসা আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং বাংলাদেশি নাগরিকরা অনলাইনে ই-ভিসা বা ভিসা অন অ্যারাইভালের মাধ্যমে কম্বোডিয়া ভ্রমণের জন্য ভিসা পেতে পারেন। আবেদনের সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। কম্বোডিয়া ভিসা পেতে সাধারণত কোনো জটিলতা নেই, তবে ভ্রমণের তারিখের আগেই আবেদন সম্পন্ন করুন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফি- ই-ভিসা: USD 36, ভিসা অন অ্যারাইভাল: USD 30।
সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে ই-ভিসা অনুমোদিত হয়। তবে থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে করলে ১দিনেই ভিসা পাবেন।
হ্যাঁ, আপনি আবার আবেদন করতে পারেন। তবে রিজেক্টের কারণ বুঝে সেই অনুযায়ী সংশোধন করে আবেদন করুন।
হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা এক্সটেনশন করা যায়। স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করুন।
ভ্রমণের তারিখের কমপক্ষে ১ সপ্তাহ আগে আবেদন করুন।
হ্যাঁ, ইন্দোনেশিয়া অবস্থানকালে ভিসা এক্সটেনশনের জন্য স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে পারেন।
না, ট্যুরিস্ট ভিসায় কাজ করা আইনত নিষিদ্ধ। কাজের জন্য আপনাকে কাজের ভিসা নিতে হবে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Cambodia Visa: 3 Essential Tips for Hassle Free Travel | কম্বোডিয়া ভিসা প্রসেসিং ও গাইডলাইন | কম্বোডিয়া ভিসা প্রসেসিং | Cambodia Visa Processing । Cambodia Visa for Bangladeshi
