Nepal Visa – নেপাল ভিসা প্রসেসিং ও গাইডলাইন
সূচিপত্র
কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কেন রিজেক্ট হয়? ট্যুরিস্ট ভিসার টিউটরিয়াল চাই? আবেদনের সময় ডকুমেন্টের সিরিয়াল কিভাবে করবো? ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর ও সমাধান থাকছে এই ব্লগে।
আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে টিউটরিয়াল দেখে আপনি নিজে নিজেই আপনার নেপাল ভিসা করতে পারবেন কোন রকম ঝামেলা/দালাল ছাড়া।By RKS
Nepal Visa Essential Tips Visa Processing
এক নজরে নেপাল
নেপাল দক্ষিণ এশিয়ার একটি ভূমিখণ্ড, যা ভারতের উত্তরে এবং চীনের (তিব্বত) দক্ষিণে অবস্থিত। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। নেপাল বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্টের ঘর, যা পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। নেপাল একটি দর্শনীয় দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, এবং অতিথিপরায়ণতার জন্য পরিচিত।
নেপালের মোট আয়তন প্রায় ১৪৭,৫৮১ বর্গকিলোমিটার (৫৭,৬৪১ বর্গমাইল)। এটি দক্ষিণ এশিয়ার একটি ভূমিখণ্ড যা ভারতের উত্তরে এবং চীনের তিব্বত অঞ্চলের দক্ষিণে অবস্থিত। নেপাল বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে গঠিত, যার মধ্যে হিমালয় পর্বতমালা, উর্বর উপত্যকা, এবং বনাঞ্চল অন্তর্ভুক্ত।
২০০৮ সালে, নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং রাজতন্ত্রের অবসান ঘটে। রাজধানী: কাঠমান্ডু (Kathmandu) মুদ্রা: নেপালি রুপি (NPR) ভাষা: নেপালি (Nepali) হল সরকারি ভাষা। এছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ব্যবহার হয়। জনসংখ্যা: আনুমানিক ৩০ লাখ (২০২৩) ধর্ম: প্রধানত হিন্দুধর্ম, এছাড়াও বৌদ্ধধর্ম, মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের অনুসারীও আছেন।
বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য নেপাল ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হয়। নেপাল বাংলাদেশীদের অন অ্যারাইভাল ভিসা প্রদান করে।
নেপাল ভিসার ময়না তদন্ত!!
★ নেপাল ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ Required documents for applying Visa?
০১। ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট।
০২। ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৩। ৩.৫ সেমি × ৪.৫ সেমি সাইজের ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
০৪। ভিসা ফি।
০৫। হোটেল বুকিং।
০৬। এয়ার রিটার্ন টিকিট।
০৭। ব্যাংক স্টেটমেন্ট/ ক্রেডিট কার্ড ফটোকপি ।
★ আবেদনের ছবি সংক্রান্তঃ What is the photo size for a Nepal visa?
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বেশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
৫। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
★ ভিসা খরচঃ How much will the visa cost?
বাংলাদেশি পর্যটকদের জন্য বছরে ১বার অন অ্যারাইভাল ভিসা সম্পূর্ণ ফ্রি।
বছরের ২য় বার থেকে নিম্নের চার্জ প্রযোজ্যঃ-
নেপাল অন-অ্যারাইভাল ভিসার ফি:
১৫ দিনের ভিসা ফি: $৩০ (মার্কিন ডলার)
৩০ দিনের ভিসা ফি: $৫০ (মার্কিন ডলার)
৯০ দিনের ভিসা ফি: $১২০ (মার্কিন ডলার)
★ ভিসার মেয়াদঃ How long will the visa be valid for?
ট্যুরিস্ট ভিসা সাধারণত যথাক্রমে ১৫-৩০-৯০ দিনের জন্য বৈধ হয়।
ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply for a Nepal visa?
> নেপাল ভিসার আবেদনের বিস্তারিত গাইডলাইনঃ How to apply Nepal visa for bangladeshi?
> নেপাল ভিসা আবেদন ধাপঃ
অনলাইনে আবেদনঃ
অফিসিয়াল ওয়েবসাইটে যান: Nepal Immigration Department।
নতুন অ্যাকাউন্ট তৈরি করুন: ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
ভিসা আবেদন ফর্ম পূরণ করুন: ব্যক্তিগত তথ্য, ভ্রমণের বিবরণ, এবং পাসপোর্টের তথ্য দিন।
ছবি এবং ডকুমেন্ট আপলোড করুন: পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি আপলোড করুন।
পেমেন্ট করুন: অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড বা অন্যান্য পেমেন্ট মাধ্যম ব্যবহার করে ভিসা ফি পরিশোধ করুন।
আবেদন জমা দিন: সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দিন।
ভিসা অনুমোদন: সাধারণত ২-৩ কর্মদিবসের মধ্যে ইমেইলে ভিসা অনুমোদনপত্র
দূতাবাসে আবেদনঃ
নেপাল দূতাবাসে যান: ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে যান।
ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করুন: ফর্মটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করুন।
ডকুমেন্ট জমা দিন: প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমা দিন।
ভিসা সংগ্রহ করুন: সাধারণত ২-৪ কর্মদিবসের মধ্যে ভিসা ইস্যু করা হয়।
> সড়ক পথে ঢাকা থেকে নেপাল যেতে হলে করণীয়ঃ
সড়ক পথে নেপাল যেতে হলে আপনাকে প্রথমেই ভারতের ট্রানজিট ভিসা (ডাবল এন্ট্রি) নিতে হবে। ট্রানজিট ভিসা নেওয়ার সময় এন্ট্রি এবং এক্সিট পোর্ট দেবেন চ্যাংড়াবান্ধা/ রাণীগঞ্জ।
(বর্তমানে ইন্ডিয়া ট্রানজিট ভিসা বাংলাদেশীদের দেয় না বললেই চলে)
ভারত থেকে নেপাল প্রবেশে পেয়ে যাবেন অন-অ্যারাইভাল ভিসা।
সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য একই বছরের প্রথম ভ্রমণে ভিসা ফি লাগবে না।
একই বছরে দ্বিতীয়বারের মতো ভ্রমণ করতে চাইলে ১৫ দিনের মাল্টিপল ভিসার জন্য ২ হাজার ২০০ টাকা ভিসা ফি প্রদান করতে হবে। চাইলে ঢাকায় অবস্থিত নেপালের এমব্যাসি থেকেও নিয়ে নিতে পারেন ভিসা।
> ঢাকা থেকে যেভাবে সড়ক পথে নেপাল যাবেনঃ
শুরুতে বাসে করে যেতে হবে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে। ঢাকার কল্যাণপুর-শ্যামলী-গাবতলী থেকে হানিফ, আনাস, বুড়িমারী এক্সপ্রেস, শ্যামলী, এসআর, মানিক, নাবিল পরিবহনসহ বেশ কয়েকটি বাস ছাড়ে।ভাড়া ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। রাত ৯টার মধ্যে এসব বাস ঢাকা থেকে ছেড়ে যায়। পরদিন সকালে অর্থাৎ ভোরে পৌঁছে যায় বুড়িমারী। বাংলাদেশের এ পাশের নাম বুড়িমারী, আর ভারতের ওপাশের নাম চ্যাংড়াবান্ধা। সীমান্ত খোলা হয় সকাল ৯টায়।
ইমিগ্রেশনের কাজ শেষে আপনাকে যেতে হবে রাণীগঞ্জ। ভারতের রাণীগঞ্জ বর্ডার দিয়েই আপনাকে ঢুকতে হবে নেপালের কাঁকড়ভিটায়। শিলিগুড়ি থেকেও বাসে সরাসরি চলে যেতে পারেন কাঁকড়ভিটা। ইমিগ্রেশনের কাজ শেষ করে কাঁকড়ভিটা থেকে পাবেন পোখারার বাস। জনপ্রতি ১ হাজার ৫০০ রুপির মতো পড়বে খরচ।
পোখারা পাহাড় ও লেকের মাঝখানে থাকা এই শহর বলা হয় নেপালের রাণী। এখান থেকেই দেখা মিলবে হিমালয় চূড়ার। ফেউয়া লেক, ডেভিস ফল, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, মহেন্দ্র গুহা ঘুরে দেখতে পারেন। একদিনের জন্য গাড়ি ভাড়া করে পোখারা ঘুরতে পারেন। লেক সাইডে থাকার জন্যও পেয়ে যাবেন চমৎকার সব হোটেল। খরচ ১ হাজার থেকে ২০০০ রুপির মধ্যেই।
চাইলে পোখারায় প্যারাগ্লাইডিং করতে পারেন।
সারাংকোট থেকে সূর্যোদয় দেখতে ভুলবেন না। পোখারা থেকে সারাংকোট যেতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। এটি একটি পর্বত চূড়া। পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় দেখা যায় এখান থেকে।
পোখারা ঘুরে চলে যান পারেন নেপালের রাজধানী কাঠমান্ডু। বাসে আসতে চাইলে জনপ্রতি ৪৫০ থেকে ৮০০ রুপির মতো খরচ পড়বে। গাড়ি রিজার্ভ করে আসতে চাইলে খরচটা বেড়ে যাবে কয়েক গুণ। সময় লাগবে ৭ থেকে ৮ ঘণ্টা। কাঠমান্ডু ব্যস্ত শহর। থামেলে প্রচুর ভালো মানের হোটেল মিলবে থাকার জন্য। খরচ ৬০০ থেকে ১৫০০ রুপির মধ্যেই। এখানে কেনাকাটাও করতে পারবেন ইচ্ছেমতো। তবে দামাদামি করতে হবে অনেক। দরবার স্কয়ার দেখতে পারেন।
নাগরকোট দেখতেও ভুলবেন না। কাঠমান্ডু থেকে ৩২ কিলোমিটার পূর্বে অবস্থিত নাগরকোট। মেঘ ও পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে উপভোগ করতে পারবেন অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য।
এবার ফেরার পালাঃ কাঠমান্ডু বাস স্ট্যান্ড থেকে সরাসরি কাঁকড়ভিটার বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে ১ হাজার ১০০ রুপি থেকে ২ হাজার রুপি পর্যন্ত। সময় লাগবে ১২ ঘণ্টার মতো। সেখান থেকে একইভাবে ফিরতি পথ ধরুন।
জেনে নিন কিছু জরুরী তথ্যঃ
চ্যাংড়াবান্ধা প্রবেশের সময় টাকা থেকে রুপি করে নিতে পারবেন।
ভারতীয় রুপি নেপালে বহুল প্রচলিত। তাই চাইলে ভারতীয় রুপি ব্যবহার করেও দিব্যি ঘুরে আসতে পারবেন।
নেপালের খাবার সুস্বাদু। ভাত, রুটি, ফ্রাইড রাইস- সবই পাবেন এখানে।
হিন্দি ও ইংরেজি জানলে সহজে যোগাযোগ করতে পারবেন স্থানীয়দের সঙ্গে।
কেনাকাটার সময় প্রচুর দামাদামি করতে হবে। নাহলে ঠকে যাবেন।
সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি ও পাসপোর্টের ফটোকপি রাখবেন অবশ্যই।
“RKS“
ভিসা নমুনা।
অনলাইনে ভিসা আবেদন করুন
ভিডিও - নেপাল ভিসা করুন নিজে নিজেই | How To Apply Nepal Tourist Visa From Bangladesh
বিভিন্ন দেশের ভিসা তথ্য জানতে
উপসংহার
নেপাল ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক। বাংলাদেশি নাগরিকরা নেপালে অন-অ্যারাইভাল ভিসা পাবেন। এছাড়া বাংলাদেশি নাগরিকরা অনলাইন বা দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদনের সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া গুরুত্বপূর্ণ। নেপাল ভিসা সাধারণত দ্রুত ইস্যু করা হয়, তাই ভ্রমণের আগে সময়মতো আবেদন করুন। আশা করি, এই ব্লগটি আপনার জন্য সহায়ক হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
হ্যাঁ, বাংলাদেশি নাগরিকরা নেপালে অন-অ্যারাইভাল ভিসা পেতে পারেন। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসা ইস্যু করা হয়।
বাংলাদেশি পর্যটকদের জন্য বছরে ১বার অন অ্যারাইভাল ভিসা সম্পূর্ণ ফ্রি।
বছরের ২য় বার থেকে নিম্নের চার্জ প্রযোজ্যঃ-
নেপাল অন-অ্যারাইভাল ভিসার ফি:
১৫ দিনের ভিসা ফি: $৩০ (মার্কিন ডলার)
৩০ দিনের ভিসা ফি: $৫০ (মার্কিন ডলার)
৯০ দিনের ভিসা ফি: $১২০ (মার্কিন ডলার)
সাধারণত ২-৪ কর্মদিবসের মধ্যে ভিসা অনুমোদিত হয়। বাংলাদেশি নাগরিকরা নেপালে অন-অ্যারাইভাল ভিসা পাবেন।
হ্যাঁ, তবে রিজেকশনের কারণ সংশোধন করে আবেদন করতে হবে।
হ্যাঁ, নেপালে অবস্থানকালে ভিসা এক্সটেনশন করা যায়। স্থানীয় ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে।
না, ট্যুরিস্ট ভিসায় কাজ করা আইনত নিষিদ্ধ। কাজের জন্য আপনাকে কাজের ভিসা নিতে হবে।
সামাজিক মাধ্যমের লিঙ্ক সমূহঃ
ফেসবুক: 👆এখানে ক্লিক করুন👆
ইনস্টাগ্রাম: 👆এখানে ক্লিক করুন👆
টুইটার: 👆এখানে ক্লিক করুন👆
লিঙ্কডইন: 👆এখানে ক্লিক করুন👆
ইউটিউব: 👆এখানে ক্লিক করুন👆
Nepal Visa: 5 Essential Tips for Hassle Free Travel | নেপাল ভিসা প্রসেসিং ও গাইডলাইন | নেপাল ভিসা প্রসেসিং | Visa Processing । Nepal Visa for Bangladeshi
